Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

স্ত্রী তালাক দেওয়ায় ‘আনন্দে’ দুধ দিয়ে গোসল

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:21:22 pm, Friday, 30 August 2024
  • 163 বার

মোংলা প্রতিনিধি:বাগেরহাটের রামপালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার পেড়িখালী ইউনিয়নে পেড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই গ্রামের আমীর আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন থেকে ইতি টেনেছেন শফিকুল ইসলাম। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে আজ সকালে পেড়িখালীর চেয়ারম্যানের মোড় এলাকায় জনসম্মুখে বালতিভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি। এরআগে স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে সই করে পাঠিয়ে দেন তিনি।

স্থানীয়রা আরও জানান, প্রায় ১৬ বছর আগে বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমকে বিয়ে করেন শফিকুল ইসলাম। বিয়ের পর তাদের দাম্পত্যজীবন সুখেই কাটছিল। তাদের সংসারে লামিয়া খাতুন (১২) নামের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু বছরতিনেক আগে দাম্পত্যজীবনে কলহ শুরু হয়। এ অবস্থায় বিভিন্ন সময় বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। সবশেষ অনেক বুঝিয়েও স্ত্রীকে ফেরাতে পারেননি শফিকুল ইসলাম।

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমার কপালে আল্লাহ যা লিখেছেন তাই হয়েছে, হবে। আমি বিশাল এক পারিবারিক কলহ থেকে মুক্তি পেয়েছি। এটাই আমার জন্য আনন্দের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘১৬ বছরে আমার স্ত্রী আমাকে অনেক নির্যাতন করেছে। আমি একপর্যায়ে অসহায় হয়ে পড়েছিলাম। স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে। সে ভালো থাকুক, এটাই আমি চাই। আমি তার জন্য দোয়া করি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্ত্রী তালাক দেওয়ায় ‘আনন্দে’ দুধ দিয়ে গোসল

আপডেট টাইম : 04:21:22 pm, Friday, 30 August 2024