Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে পরিকল্পিত হত্যার অভিযোগ নেতাকর্মীদের

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:30:30 pm, Saturday, 12 November 2022
  • 116 বার

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুইয়ার হত্যাকান্ডের জড়িত এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হত্যাকান্ডের খবর পেয়ে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ দলীয় নেতাকর্মীরা হাসপাতাল এলাকায় জড়ো হন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দলের লোকেরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। নেতাকর্মীদের দেশব্যাপি যে হত্যাকান্ড ঘটছে এটা তারই ধারাবাহিকতা বলে উল্লেখ করেন নেতারা। দুপুর দুইটায় বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় তার প্রথম জানাজা এবং পুরাতন বাজারে দ্বিতীয় জানাজা শেষে সরুই কবর স্থানে দাফন হওয়ার কথা রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলি করে হত্যা করা হয় নুরে আলম তানু ভুইয়াকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে পরিকল্পিত হত্যার অভিযোগ নেতাকর্মীদের

আপডেট টাইম : 04:30:30 pm, Saturday, 12 November 2022