Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:13:30 pm, Monday, 25 April 2022
  • 215 বার

স্টাফ রিপোর্টার: আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা কী এবার হজে যেতে পারবেন কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।

তিনি বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।

অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় মাস সময় পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এবার সময়ের মাত্রা ৩৪ দিন। ৩৪ দিনের এ কর্মযজ্ঞে আল্লাহ তা’য়ালা যদি পরিত্রাণ দেয়ার ব্যবস্থা করেন। এছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করেছি।

নগদ ইসলামিক সেবার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী নগদের উদ্বোধন করার সময় থেকেই নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সুদবিহীন লেনদেনের সুবিধা দিয়ে আসছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইসলামিক জীবন-বিধান মেনে ডিজিটাল লেনদেন করতে সহায়তা করছে। সুদবিহীন লেনদেন ছাড়াও গ্রাহকরা বিভিন্ন ইসলামিক ইস্যুরেন্সের প্রিমিয়াম প্রদান, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে সহজে দান করা, হজ ও ওমরাহ সংক্রান্ত সব পেমেন্টসহ অন্যান্য সুবিধা খুব সহজে উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, নগদ ইসলামিক অ্যাপ থেকে যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে যাকাতের হিসাব খুব সহজে করা যায়। এতে সম্পূর্ণ কোরআন শোনার ব্যবস্থা, নামাজের সময়সূচি ও বিভিন্ন হাদিস এবং দোয়ার সংকলনও অন্তর্ভুক্ত আছে।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সাধারণ নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা

আপডেট টাইম : 03:13:30 pm, Monday, 25 April 2022