Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

১০টি মৎস্য ঘেরে একই রাতে বিষ প্রয়োগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:24:46 am, Sunday, 19 June 2022
  • 129 বার

একই রাতে ১০টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২০লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা।

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের দো-বিলে একই রাতে ১০টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২০লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় এই দো-বিলের পাশাপাশি ১০টি মৎস্য ঘেরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ঘের মালিকরা পথে বসার উপক্রম হয়েছেন। এ ব্যাপারে তারা উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুস্কৃতিকারীরা হাকিমপুর গ্রামের ৩নং ওয়ার্ড সদস্য শেখ জিয়উিল হাসান বাদলের ৭বিঘার ১টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা ১০মন সাদা মাছ, ১০হাজার চিংড়ী মাছের রেনু ও ২০হাজার বাগদা মাছ মেরে ফেলে। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ইউপি সদস্য শেখ জিয়াউল হাসান বাদল জানান, তিনি ১লক্ষ টাকা দিয়ে জমিটি হারি নিয়েছিলেন। বিষ প্রয়োগ করে মাছের ক্ষতি করায় তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন। এছাড়া একই দিন গভীর রাতে একই গ্রামের লুৎফার রহমানের পুত্র মাহাবুবুর রহমান এর ৪টি ঘের, আব্দুল আজিজের পুত্র ফিরোজ শেখ ২টি ও তার ভাই ফেরদাউস শেখ এর ৩টি এবং চাচাত ভাই জাহিদ শেখ এর ১টি ও ময়েন উদ্দিন শেখ এর ১টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। এতে তাদের প্রায় ২০লক্ষ টাকার মাছ মারা যায়।

চাষিরা জানান, মৎস্য ঘেরে উচ্চমাত্রার বিষ প্রয়োগ করায় সেই মাছ রান্না করেও খাওয়া যাচ্ছে না। শত্রুতাবসত এই জঘন্যতম ঘটনা ঘটানো হয়েছে বলে অধিকাংশ চাষির অভিযোগ। এরিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০টি মৎস্য ঘেরে একই রাতে বিষ প্রয়োগ

আপডেট টাইম : 12:24:46 am, Sunday, 19 June 2022