Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

১৮ বছর পর আগের প্রেমিকের কাছে জেনিফার লোপেজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:35:23 pm, Saturday, 9 April 2022
  • 160 বার

কিন্তু আবারও এক হল এই জুটি। প্রেম সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল আগেই, আর এবার বেন অ্যাফ্লেকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন জেনিফার লোপেজ। জেলো নিউজলেটারে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন মার্কিন সংগীত তারকা। গত বছরে অ্যালেক্স রডরিগেজ-এর সঙ্গে চার বছরের সম্পর্কের বিচ্ছেদ টেনেছেন জেনিফার। অন্যদিকে, ২০২০ এর জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাস-এর সঙ্গে নিজের সম্পর্কচ্ছেদ করেন বেন। জেনিফার-রডরিগেজের ব্রেক-আপের পর থেকেই একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের।

এরপর কখনও প্রমোদতরীতে ঘনিষ্ঠ অবস্থায়, আবার কখনও জিমের ভিতর অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন বেন ও জেনিফার। গত বছর মেট গালার মঞ্চে মাস্ক পরেই ঠোঁটে ঠোঁট রেখেছিলেন দুজনে। তাই নিজেদের প্রেম নিয়ে কোনও রাখঢাক নয়, বরং খুল্লমখুল্লাই রোম্যান্সে মজেছেন দুজনে। অতীতের তিক্ততা সেখানে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। জেনিফারের মুখপাত্রও সংগীতশিল্পীর বাগদানের খবর নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহের শুরুতেই জেনিফারের আঙুলে বিরাট হীরের আংটি দেখা গিয়েছিল,সেই থেকেই এনগেজমেন্টের জল্পনা শুরু হয়েছিল। টুইটারেও নিজের বাগদানের ঘোষণার ইঙ্গিত দিয়েছেন জেনিফার লোপেজ। সেখানে তিনি জানান, খুব শিগগিরই বড় একটি ঘোষণা আসছে, সঙ্গে জুড়ে দেন হীরের আংটি ইমোজি।

বেন অ্যাফ্লেকের সঙ্গে ব্রেক-আপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে (২০০৪) করেছিলেন জেনিফার, তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে ২০০৫ সালে জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। এই প্রাক্তন জুটির তিন সন্তান রয়েছে- ভায়োলেট, সেরাফিনা এবং স্যাম।

সূত্র: ফক্স নিউজ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

১৮ বছর পর আগের প্রেমিকের কাছে জেনিফার লোপেজ

আপডেট টাইম : 09:35:23 pm, Saturday, 9 April 2022