Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

১ সেপ্টেম্বর থেকে হতদরিদ্রদের জন্য ১৫ টাকায় চাল

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:36:00 pm, Sunday, 14 August 2022
  • 132 বার

নিজস্ব প্রতিবেদক:আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।রবিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এতে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এ কর্মসূচির জন্য আমাদের ২ হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল পাবেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ভোক্তারা ১৫ টাকা দরে মাসের হিসাবে ৩০ কেজি চাল পাবেন। এই কর্মসূচিতে শুধু তালিকাভুক্ত পরিবারগুলো চাল কিনতে পারবেন। তবে ওএমএসের চাল ৩০ টাকা কেজিতে ৫ কেজি করে যে কেউ কিনতে পারবেন।’ ‘৫০ লাখ পরিবারের ৪ কোটি মানুষকে লক্ষ্য করে ১ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে।’তিনি আরও বলেন, ‘সরকারি মজুত আছে। খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়—সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল। ৫০ লাখ পরিবারকে আর বাজার থেকে আর চাল কেনা লাগবে না।’তিনি আরও বলেন, এখন দুটি সিজনের সন্ধিক্ষণ। বোরো চলে গেছে, আমন আসবে। অনেক জায়গায় খরার কারণে কৃষকদের মধ্যে আমন ধান নিয়ে ভীতি আছে। সঙ্গে পরিবহন খরচও বেড়েছে। তাছাড়া পরিবহন খরচের হিসাবে চালের দাম বাড়েনি, বেশি বেড়েছে। সেখানে অসাধু ব্যবসায়ীরা যে আছে, তা পরিষ্কার। অবৈধ মজুত আছে কিনা দেখতে আমাদের নিয়মিত মনিটরিং কমিটি আছে। সেটা আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে।’

চালের দাম বাড়ায় আরও আমদানির চিন্তাও রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১ সেপ্টেম্বর থেকে হতদরিদ্রদের জন্য ১৫ টাকায় চাল

আপডেট টাইম : 07:36:00 pm, Sunday, 14 August 2022