Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

২০ বছর পর সাদেককে খুঁজে পেল পরিবার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:51:01 pm, Wednesday, 2 November 2022
  • 116 বার

 ২০ বছর আগে নিখোঁজ হওয়া সাদেক আলী।ঝিনাইদহের কালিগঞ্জ থেকে ২০ বছর আগে নিখোঁজ হওয়া সাদেক আলী।

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে সাদেক আলী বিশ্বাস (৫৪) নামের এক ব্যক্তিকে ২০ বছর পর পরিবারের সদস্যরা খুঁজে পেয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ থানার পুলিশের কাছ থেকে তাঁকে বুঝে নেন ছোট ভাই নুরুল ইসলাম বিশ্বাস। মস্তিষ্ক বিকৃতজনিত কারণে ২০ বছর আগে সাদেক আলী পরিবার থেকে হারিয়ে যান। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার খর্দ্দ ধোপাদী গ্রামের মহর আলী বিশ্বাসের ছেলে। মোরেলগঞ্জে কর্মরত কালীগঞ্জের এক পুলিশ কর্মকর্তার নজরে পড়ায় ঠিকানা পাওয়া যায় সাদেক আলীর।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজের পর থেকেই মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি এলাকায় খাদিজা বেগম (৫৫) নামের এক দরিদ্র বিধবা নারীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে ওঠেন। খাদিজা বেগম সেখানে তাঁর খাওয়া-পরার ব্যবস্থা করেন। কালীগঞ্জ এলাকার পুলিশের এসআই নুরুল ইসলাম ঘটনাটি জানতেন। সম্প্রতি তিনি মোরেলগঞ্জ থানায় বদলি হন। সেখানে মাঝিবাড়ি এলাকায় একদিন তিনি সাদেক আলীকে ঘোরাফেরা করতে দেখেন। এরপর সাদেক আলীর ছবি তুলে কালীগঞ্জের এক সাংবাদিকের মাধ্যমে পরিবারকে জানান তিনি। ছবি দেখে সাদেক আলীকে তাঁর ভাই চিনতে পারেন।শনিবার পুলিশের মাধ্যমে সাদেক আলীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় কান্নায় ভেঙে পড়েন হতদরিদ্র বিধবা খাদিজা বেগম। সাদেক আলীও যেতে রাজি ছিলেন না।

এ সময় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুর রহমান, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু ও এসআই নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

২০ বছর পর সাদেককে খুঁজে পেল পরিবার

আপডেট টাইম : 06:51:01 pm, Wednesday, 2 November 2022