Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

২৮ মার্চ হরতালেও গণপরিবহণ চলবে

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:38:22 pm, Saturday, 26 March 2022
  • 142 বার

স্টাফ রিপোটার:

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে গণপরিবহণ চলবে। হরতালের ব্যাপারে আলোচনা করতে শনিবার বিকেলে ঢাকা সড়ক পরিবহণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহণ নেতারা হরতাল উপেক্ষা করে রাস্তায় গণপরিবহণ নামাবেন বলে জানান।

পরিবহণ নেতারা বলেন, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা কখনো সমর্থন করে না। হরতাল উপেক্ষা করে আগামী ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয় |ঢাকা সড়ক পরিবহণ সমিতির সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।সভায় সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

২৮ মার্চ হরতালেও গণপরিবহণ চলবে

আপডেট টাইম : 08:38:22 pm, Saturday, 26 March 2022