Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৩০০ উইকেট আর ৭ হাজার রানে বিশ্বে তৃতীয় সাকিব

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:31:41 pm, Saturday, 18 March 2023
  • 244 বার

আমার ডেস্ক:ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেই ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এবার পেরিয়ে গেলেন ৭০০০ রানের মাইলফলক। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাকিব সাত হাজারি ক্লাবের সদস্য হলেন। তবে একটা জায়গায় বাংলাদেশে তার ধারেকাছে কেউ নেই। শুধু বাংলাদেশে কেন, বিশ্বেই এই রেকর্ড আছে মাত্র তিনজনের!

ওয়ানডেতে ৭০০০ রান আর ৩০০ উইকেটের যুগলবন্দি রেকর্ড গড়েছেন সাকিব। আজকের ম্যাচের প্রথম ইনিংস শেষে তার মোট রান ৭০৬৯ আর উইকেটসংখ্যা ৩০০। তার আগে ওয়ানডে ইতিহাসে এই যুগলবন্দি রেকর্ড আছে কেবল পাকিস্তানের শহিদ আফ্রিদি আর শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়াসুরিয়ার। সাত হাজারের মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছে ২১৬ ইনিংস।

সাকিবের আগে আরো একজন বাংলাদেশি ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক পেরিয়েছেন। তিনি তামিম ইকবাল। আরো আগেই তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে আট হাজারি ক্লাবের সদস্য হয়েছেন। আইরিশদের বিপক্ষে এই ম্যাচে ৩ রানে আউট হয়ে তামিম ইকবালের ক্যারিয়ার রান এখন ৮১৪৬। ৭০০০ ছুঁতে তামিমের লেগেছিল ২০৪ ইনিংস। দ্রুততম ৭০০০ রানের রেকর্ড গড়া হাশিম আমলার লেগেছিল স্রেফ ১৫০ ইনিংস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৩০০ উইকেট আর ৭ হাজার রানে বিশ্বে তৃতীয় সাকিব

আপডেট টাইম : 07:31:41 pm, Saturday, 18 March 2023