Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৩৬ দিন কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩১ ভারতীয় জেলে

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:53:24 pm, Saturday, 8 October 2022
  • 186 বার

বাগেরহাট প্রতিনিধি:

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে আটক ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছেন আদালত। এক মাস ছয় দিন কারাভোগের পর শনিবার (৮ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে ওই জেলেদের মুক্তি দেওয়া হয়। এ সময় বাগেরহাটের জেল সুপার এসএম কামরুল হুদা, বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান, ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধি প্রভাত মুন্দা উপস্থিত ছিলেন। পরে সড়ক পথে পুলিশ প্রহরায় মোংলায় নেওয়া হয় মুক্তি পাওয়া জেলেদের। বিকেলে মোংলা ফেরিঘাট এলাকায় থাকা দুটি ট্রলারে করে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মুক্তি পাওয়া জেলেরা এফ বি মা ও মঙ্গলচণ্ডী নামক দুটি ট্রলারে মুক্তি পাওয়া জেলেরা রওনা দিয়েছেন। মুক্তি পাওয়া জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।

বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে গত ৩১ আগস্ট সন্ধ্যায় এফ বি মা ও মঙ্গলচণ্ডী নামে দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। পরে ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৪ অক্টোবর একই অপরাধে তিন মাস চার দিন কারাভোগ শেষে নিজ দেশে ফেরেন ১৩৫ জন ভারতীয় জেলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৩৬ দিন কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩১ ভারতীয় জেলে

আপডেট টাইম : 05:53:24 pm, Saturday, 8 October 2022