নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে সড়কের পাশে উল্টে যাওয়া একটি বাসের নিচ থেকে মো. জুয়েল (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। সোমবার (০৯ জানুয়ারি) সকালে ওই ঘেরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এর তিনদিন আগে শুক্রবার (০৬ জানুয়ারি) ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় দুর্ঘটনায় বাসটি রাস্তার পাশের মাছের ঘেরে পড়ে যায়।
নিহত মোঃ জুয়েল খুলনার রূপসা উপজেলার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে। এবং উল্টে যাওয়া বাসের হেলপার।
জানাযায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলার শুকদাড়া-শুভদিয়া সড়কের শুভদিয়া এলাকায় রাহাত পরিবহণের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাছের ঘেরে উল্টে যায়। সে সময় যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় বেরিয়ে যান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। পরিবারের পক্ষ থেকে নিহতের পরিচয় সনাক্ত করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
৩ দিন পর ভেসে উঠলো হেলপারের মরদেহ
-
Md.Liton - আপডেট টাইম : 06:11:53 pm, Monday, 9 January 2023
- 124 বার
জনপ্রিয় সংবাদ










