Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূ‌র্তি উদযাপন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:49:42 pm, Saturday, 21 January 2023
  • 146 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সাথে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুত মিলন মেলায় পরিনত হয়েছে প্রতিষ্ঠানটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর এই আয়োজন।
প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে শনিবার (২১জানুয়ারি) সকালে বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ্যসামসেম্বলি অনুষ্ঠিত হয়। এ্যসামসেম্বলি শেষে প্রায় সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহনকারী বর্তমান শিক্ষার্থীরা তাদের শ্রেণির নাম এবং সাবেক শিক্ষার্থীরা এসএসসি পাশের বর্ষ লেখা প্লাকার্ড নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। এছাড়া এসে প্রাণের মেলায়, এসে বন্ধু প্রানের টানে এ ধরণের বাক্য লেখা ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন হাতে দেখা যায় অনেককে। কম বয়সীরা পুপু শব্দের বাসি বাজিয়ে আরও বেশি আকর্ষনীয় করে তোলেন র্যােলীকে।
দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুনর্মিলনী উদযাপন কমিটির আহŸায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অজিয়ার রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক, উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোশারফ হোসেনসহ আরও অনেকে। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করেন।
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূ‌র্তি উদযাপন

এদিকে পুনর্মিলনী উপলক্ষে ব্যানার ফেন্টুন, রং-বেরংয়ের বাতির আলোয় পুরো বিদ্যালয় ক্যম্পাস ও খেলার মাঠ রঙ্গিন হয়ে উঠেছে। বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য, হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলন মেলার ভিতর দিয়ে পালিত হচ্ছে । খোলামেলা পরিবেশে সবুজ ক্যাম্পাসটি সেদিন সেজেছিল নতুনের বার্তা নিয়ে।

এদিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট লোক সংগিত শিল্পী মমতাজ বেগম এমপি উপস্থিত থাকবেন। এছাড়া জনপ্রিয় ব্যান্ড দল মিজান এ্যান্ড ব্রাদার্স পারফর্ম করার কথাও রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূ‌র্তি উদযাপন

আপডেট টাইম : 04:49:42 pm, Saturday, 21 January 2023