জানা গেছে, গত রবিবার থেকে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রে ভিসা প্রার্থীদের ভিড় বেড়েছে। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়েও অনেকে ভিসার আবেদন জমা দিতে পারেনি।
সরজমিনে দেখা গেছে, আবেদনকারীদের লাইন ঠিক রাখতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। একই সাথে পুলিশ মোতায়েন রয়েছে। সারিবদ্ধভাবে ভিসা কেন্দ্রে প্রবেশ করছেন আবেদনকারীরা।
ঈদের ছুটিতে ভারতের সিকিম যাবেন রাকিব হোসেন। তিনি বলেন, গত কয়েকদিন অনেক ভিড় হয়েছে শুনেছি। কিন্তু আজকে কোনও ভিড় নেই। ব্যবস্থাপনা ভালো।
আরেক ভিসা প্রত্যাশী আজমল হক বলেন, গত কয়েকদিন আমার পরিচিত অনেকেই দির্ঘ লাইনে দাঁড়িয়েও আবেদন জমা দিতে পারেননি। কিন্তু আজকে আমি এসে সহজে জমা দিলাম।
Md.Liton 











