Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতি কালে ৭ দস্যু আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:16:44 pm, Thursday, 14 July 2022
  • 217 বার

ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। ওই সময় জাহাজটি ভিএইচএফের মাধ্যমে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানায়। তারা কোস্টগার্ডকে জানালে বিদেশী জাহাজের সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ সাত দস্যুকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বঙ্গোপসাগরে বিদেশি বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে সাত দস্যুকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বঙ্গোপসাগরের বোর পয়েন্ট এলাকা থেকে এই দস্যুদের আটক করা হয়। এসময়, আটককৃতদের কাছ থেকে চাপাতি, দা, কুড়াল, বেøড, করাত, ৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। আটককৃতরা হলেন মোঃ হারুন (৪৫) মোঃ শাওন (১২), ইমামুল ব্যাপারী (২৩), আনসার খাঁ (৪০), শামসু ব্যাপারী (৩০), মোবারক খাঁ (৩০) ও মুন্না তালুকদার (২২)। এদের সবার বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কানাইনগর ও জয়মনি এলাকায়।

কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন বলেন, বঙ্গোপসাগরের বোর পয়েন্ট এলাকায় অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি বøু মার্লিনে গত ১২ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। ওই সময় জাহাজটি ভিএইচএফের মাধ্যমে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানায়। তারা কোস্টগার্ডকে জানালে বিদেশী জাহাজের সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ সাত দস্যুকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত ট্রলার এবং ধারালো অস্ত্রসহ আটককৃত দস্যুদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। ২০১৬ সালের ৩১ মে বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ মধ্যদিয়ে এই প্রক্রিয়া শুরু হয়৷ এরপর একে একে ২৬ বাহিনীর ২৭৪ জন আত্মসমর্পণ করেন। এছাড়া বিভিন্ন সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হন ১৩৫ জন দস্যু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতি কালে ৭ দস্যু আটক

আপডেট টাইম : 08:16:44 pm, Thursday, 14 July 2022