Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আত্মসমর্পণ করা বনদস্যু ঘর পেয়ে ভার্চুয়ালি কথা বললেন প্রধানমন্ত্রীর সাথে

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:10:21 pm, Thursday, 21 July 2022
  • 124 বার

বাগেরহাট প্রতিনিধি :মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের মাঝে বিনামূল্যে জমিসহ বসতঘর প্রদান করা হয়েছে। সারাদেশের ন্যায় বাগেরহাট জেলায়ও বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ৫০০ জনকে বিনামূল্যের বসতঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের এ ঘর প্রদান করেন। এখানে জমিসহ বসতঘর পেয়ে ঋষি সম্প্রদায়ের দেবলাল ও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা বনদস্যু আব্দুল হান্নান প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কথা বলেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিন বাগেরহাট জেলায় আত্মসর্মপণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১৩ জন বনদস্যুকেও প্রধানমন্ত্রীর দেয়া ঘর প্রদান করা হয়। ভূমিহীন কৃষক, দিনমজুর, ঋষি সম্প্রদায়, ভিক্ষুক, গৃহকর্মীসহ ১৫ ক্যাটাগরির ৫০০ জনকে এ ঘর দেয়া হয়েছে।

বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থাকেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।

রামপালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, খুলনা বিভাগীয় কমিশনার ড. জিল্লুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মোহাম্মদ মহিদ উদ্দিন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ এবং উপকারভোগী গণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খানজাহান আলী(রঃ)মাজার জিয়ারত ও মোংলা বন্দরে মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্মসমর্পণ করা বনদস্যু ঘর পেয়ে ভার্চুয়ালি কথা বললেন প্রধানমন্ত্রীর সাথে

আপডেট টাইম : 08:10:21 pm, Thursday, 21 July 2022