Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ইরানের বিপক্ষে সৌদি আরব, পক্ষে রাশিয়া, চীন, জার্মানি ও ফ্রান্স

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:37:06 am, Sunday, 30 August 2020
  • 447 বার

জাতিসংঘ কর্তৃক ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পুনর্বহাল চায় সৌদি আরব। সংস্থাটিতে নিযুক্ত দেশটির দূত আবদুল আজিজ আল-ওয়াসেল বৃহস্পতিবার এ আহ্বান জানান। তার দাবি, মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য দায়ী ইরান। তাদের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে হবে।

আল-ওয়াসেল বলেন, জাতিসংঘের অস্ত্র বিষয়ক এই নিষেধাজ্ঞা তুলে দেয়ার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে জ্বালানি বিষয়ক সংঘাত পুনরায় চালু করা। ওই অঞ্চলে দীর্ঘদিন সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে দেশটি। নিষেধাজ্ঞা উঠে গেলে তারা ইচ্ছামত অস্ত্র ব্যবসা করতে পারবে। যা সাধারণ মানুষের জন্য বিপদজ্জনক।

তিনি বলেন, ইরান দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত। তাদের নিষেধাজ্ঞা থেকে মুক্ত করে সবাইকে বিপদে ঠেলে দেবেন না।

un security council 01জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের বৈঠক (ফাইল ছবি)

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। কিন্তু তা পুনর্বহালের চেষ্টা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ক একটি প্রস্তাবনা আজ বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে।

ধারণা করা হচ্ছে, সে প্রস্তাবে সমর্থন দিয়েই এ বক্তব্য দিলেন সৌদি আরবের দূত।

সৌদি আরব এ প্রস্তাবে সাড়া দিলেও নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরা এতে সাড়া দেয়নি। আগামীকাল শুক্রবার এ বিষয়ে ভোটাভুটি হবে। ভোটের আগেই এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, জার্মানি ও ফ্রান্স। তাই যুক্তরাষ্ট্র তাদের পদক্ষেপে সফল নাও হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ইরানের বিপক্ষে সৌদি আরব, পক্ষে রাশিয়া, চীন, জার্মানি ও ফ্রান্স

আপডেট টাইম : 11:37:06 am, Sunday, 30 August 2020