বাৎসরিক নিয়ম মেনে প্রতি বছর হজ্বের মৌসুমে কাবা শরিফে স্বর্ণখচিত কোরআনিক ক্যালিগ্রাফির নতুন কালো গিলাফ পরানো হয়। সেই ধারাবাহিকতায় এবার বৃহস্পতিবার কাবা শরিফে নতুন গিলাফ পরানো হবে। ২৪ জুলাই কাবা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি এ ঘোষণা দিয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবারই নির্দিষ্ট সংখ্যক শিল্পী বছরব্যাপী একান্ত শ্রম ও প্রচেষ্টায় এ নতুন গিলাফ তৈরি করে থাকেন। শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি জানিয়েছেন, বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযু’ক্তিবিদ পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশ নেবেন। প্রতি বছর ৯ জিলহ’জ এ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে। সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের নতুন গিলাফ ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। কাবা শরিফ ও ম’দিনার ম’সজিদে নববির প্রধান ই’মাম ও খতিব শায়খ ড. আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আস-সুদাইসি এ গিলাফ গ্রহণ করেন। হজ্বের কার্যক্রম সম্পন্ন করার পর হাজিরা নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরিফ দেখতে পান। কাবার কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় ৬৭০ কেজি খাঁটি সিল্ক। এটি কালো রংয়ের হয়ে থাকে। গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনায় মোড়ানো সুতা এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়। এই গিলাফ ৪৭ খণ্ডে বিভক্ত করে কাবার চারদিক আবৃত করে দেওয়া হয়।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
কাবায় স্বর্ণখচিত গিলাফ বসছে বৃহস্পতিবার
-
Md.Liton - আপডেট টাইম : 12:12:25 pm, Wednesday, 29 July 2020
- 501 বার
Tag :
জনপ্রিয় সংবাদ
















