Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

প্রথমবারের মতো ভারত থেকে এলো তেঁতুলের বিচি

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:48:38 pm, Thursday, 26 May 2022
  • 138 বার

নিউজ ডেক্স:দেশের বাজারে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি শুরু হয়েছে। ভারতের তামিলনাড়ু ও উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্য থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে।চট্টগ্রামের ইকবাল ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব তেঁতুলের বিচি আমদানি করছে।সোমবার (২৩ মে) বিকেলে ভারত থেকে তেঁতুলের বিচিবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। পরে আরও একটি তেঁতুলের বিচিবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।কয়েল তৈরি ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে চাহিদা থাকায় ভারত থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।
হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার (২৩ মে) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্টিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হায়াত মোহাম্মদ শেরেকুল বলেন, এসব তেঁতুলের বিচি কয়েল কারখানা ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে আমদানি হচ্ছে। এর আগে এসব তেঁতুলের বিচি অন্যান্য দেশ থেকে আমদানি হলেও বর্তমানে ভারতের তামিলনাড়ু থেকে আমদানি করা হচ্ছে। দেশের কোম্পনিগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে এসব তেঁতুলের বিচির।

তেঁতুলের বিচি ভারতীয় ট্রাক থেকে অনলোড করার সময় বন্দরের কয়েকজন শ্রমিক বলেন, যখন শুনলাম তেঁতুলের বিচি অনলোড করতে হবে তখন একটু অবাক হলাম। অবাক হবারই কথা, ভারত থেকে আমদানি হচ্ছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাওয়ার পর বিচি ফেলে দেয়। দেশে যার নেই কোনো মূল্য, সেই তেঁতুলের বিচি প্রথমবারের মতো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

প্রথমবারের মতো ভারত থেকে এলো তেঁতুলের বিচি

আপডেট টাইম : 04:48:38 pm, Thursday, 26 May 2022