Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সৌদির হামলায় ইয়েমেনের ৩৫০০ শিশু নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:59:23 pm, Tuesday, 8 September 2020
  • 531 বার

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় অন্তত সাড়ে তিন হাজার শিশু নিহত হয়েছে। ‘হিউম্যান রাইটস সেন্টার’ নামে ইয়েমেনের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য দিয়েছে।

সংস্থাটির মতে-আরো সাড়ে পাঁচ লাখ শিশু অপুষ্টি ও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন এবং সহযোগিতা নিয়ে ২০১৫ সালের ২৫ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে হাজার হাজার শিশু আহত হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিউম্যান রাইটস সেন্টার বলেছে, সৌদি আগ্রাসনের মধ্যে যেসব শিশু মারা গেছে তাদের শতকরা ৯০ ভাগই মারা গেছে সৌদি বিমান হামলায়।আমেরিকা-ভিত্তিক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন’ এবং ‘ইভেন্ট ডাটা প্রজেক্ট’র ধারণা মতে-ইয়েমেনে সৌদি আগ্রাসনে এক লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জানিয়েছে, চার লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সৌদির হামলায় ইয়েমেনের ৩৫০০ শিশু নিহত

আপডেট টাইম : 10:59:23 pm, Tuesday, 8 September 2020