Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

স্মার্টফোনের বিকল্প আসছে : বিল গেটস

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:30:38 pm, Saturday, 16 April 2022
  • 135 বার

ডেস্ক রিপোর্ট : প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস স্মার্টফোনের বিকল্প আসছে বলে নতুন ঘোষণা দিয়েছেন। তিনি নতুন ধরনের এক প্রযুক্তির ভবিষ্যদ্বাণী করেছেন, যা বাজার থেকে স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে। নতুন প্রযুক্তির নাম ইলেকট্রনিক ট্যাটু।

বিল গেটস জানান, কেওটিক মুন কোম্পানির নতুন প্রযুক্তি ইলেকট্রনিক ট্যাটু একটি বায়োটেকনোলজি ভিত্তিক কৌশল। এর মাধ্যমে মানবদেহের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে।মূলত এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা এবং ক্রীড়া তথ্যের ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে। এ তথ্যের মাধ্যমেই রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। পাশাপাশি এই ট্যাটুর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করাও সম্ভব হবে।যদিও এই ইলেকট্রনিক ট্যাটুটি নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ত্বকে অস্থায়ীভাবে প্রয়োগ করা হবে। কাজ করবে ছোট সেন্সর এবং ট্র্যাকারের সাহায্যে। যা একটি বিশেষ কালির মাধ্যমে তথ্য পাঠাবে ও গ্রহণ করবে। এদিকে ইলেকট্রনিক ট্যাটুর প্রাথমিক বাস্তবায়নকে বিল গেটস যথেষ্ট বলে মনে করছেন না। তিনি ভবিষ্যতে এই ডিভাইস আজকের স্মার্টফোনের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

বিল গেটস বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি হলিউড মুভিতে দেখা গেছে, কল করতে, বার্তা পাঠাতে বা ঠিকানা দেখতে ইলেকট্রনিক ট্যাটুর ব্যবহার।

তবে বিল গেটসের এই স্বপ্ন কবে সফল হবে এখনো তা বলা যাচ্ছে না। গেটস এবং তার দল নতুন এই ডিভাইসটির ব্যবহার সবার জন্য উন্মুক্ত করার একটি সহজ উপায় খুঁজছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্মার্টফোনের বিকল্প আসছে : বিল গেটস

আপডেট টাইম : 03:30:38 pm, Saturday, 16 April 2022