Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে ম্যারাডোনার চিকিৎসকদের

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:49:12 pm, Sunday, 17 April 2022
  • 120 বার

স্পোর্টস ডেস্ক: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিক নাকি চিকিৎসকের অবহেলাজনিত কারণে হয়েছেÑ এ নিয়ে তদন্ত চলছে। প্রসিকিউটররা বলেছেন, ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা আট চিকিৎসক চিকিৎসা প্রদানে বিরত ছিলেন। যা ম্যারাডোনাকে অসহায়তার পরিস্থিতিতে ফেলে দেয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ম্যারাডোনাকে ভাগ্যের হাতে ছেড়ে দেয়া হয়েছিল বলেও দাবি আইনজীবীদের। এ অভিযোগ প্রমাণিত হলে ম্যারাডোনার চিকিৎসকদের ৮ থেকে ২৫ বছর জেল হতে পারে।

২০২০ সালে ৫০ বছর বয়সে না ফেরার দেশে পারি জমান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা ম্যারাডোনা। মৃত্যুর কিছুদিন আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করানো হয়েছিল তার। কয়েক দশক ধরেই কোকেন এবং অ্যালকোহলজনিত আসক্তির সঙ্গে লড়াই করছিলেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর জন্য প্রধানত দায়ী করা হচ্ছে তার পারিবারিক চিকিৎসক নিউরোসার্জন লিওপোল্ডো লুক এবং মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা কোসাচভকে।
এছাড়া মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ এবং মেডিকেল কো-অর্ডিনেটর ন্যান্সি ফোরলিনিসহ আরও ছয়জনকে আসামি করা হয়। ‘কোনো ব্যক্তির অবহেলার কারণে মৃত্যুর বিষয়টিকে ঘটনাচক্রে সাধারণ হত্যা’ হিসেবে উল্লেখ করে প্রসিকিউশন অভিযুক্তদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে ম্যারাডোনার চিকিৎসকদের

আপডেট টাইম : 02:49:12 pm, Sunday, 17 April 2022