Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:55:00 am, Monday, 1 June 2020
  • 393 বার

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে গতবারের মত এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

তবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা।

রোববার সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফলাফলে দেখা গেছে, এবার মাধ্যমিকে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে মোট পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

এর মধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী এবং ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন ছাত্র। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ।

গত বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি ছিল।

এ বছর অনুত্তীর্ণ শিক্ষার্থীর হারে এগিয়ে ছাত্ররা। এক লাখ ৮৭ হাজার ৫৯৮ জন ছাত্র এবং এক লাখ ৬১ হাজার ৯০৭ জন ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে।

তবে পরীক্ষার্থীয় অংশগ্রহণের সংখ্যায় এগিয়ে ছিল ছেলেরা। ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র এবং ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই হিসাবে চলতি মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ফল তৈরির কাজ বন্ধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা

আপডেট টাইম : 04:55:00 am, Monday, 1 June 2020